২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট চোই কু-হাহর মৃত্যু

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট চোই কুউ-হাহ ৮৭ বছর বয়সে রোববার সিউলের একটি হাসপাতালে মারা গেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2006, 04:02 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

সম্ভবত হৃদরোগে আক্রান্ত হয়ে চোইয়ের মৃত্যু হয়েছে বলে তার এক ঘণিষ্ঠজন জানান।

রোববার সকালে হটাৎ করেই অসুস্থ হয়ে পড়ার পর তাকে সিউলের ন্যাশনাল ইউনির্ভাসিটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন বলে হাসপাতালের এক কর্মকর্তা জানান।

চোই একনায়ক পার্ক চুং--হির আমলে প্রধানমন্ত্রী ছিলেন। পার্ক ১৯৭৯ সালের শেষদিকে আততায়ীর গুলিতে নিহত হওয়ার পর চোই প্রেসিডেন্ট হন।

কয়েক মাস পরে ১৯৮০ সালে জেনারেল চুন ডু--হোয়ানের নেতৃত্বাধীন সেনা অভ্যুত্থানে তিনি ক্ষমতাচ্যুত হন। এরপর থেকে তিনি নিভৃতে জীবন যাপন করছিলেন।