২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে আত্মঘাতী হামলায় এক পুলিশ নিহত

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় শহর খোস্টে পুলিশ সদর দপ্তরের ঠিক বাইরে আত্মঘাতী বোমা হামলায় এক পুলিশ নিহত হয়েছে। আহত হয় তিনজন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2006, 02:14 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আইয়ুব বার্তা সংস্থা এপিকে জানান,বিষ্ফোরণ ঘটানোর আগে হামলাকারী পুলিশ সদর দপ্তরে ঢোকার চেষ্টা করেছিল। বিষ্ফোরণে হামলাকারী নিজেও নিহত হয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান।

এর এক দিন আগে পূর্বাঞ্চলীয় কয়েকটি প্রদেশের নিরাপত্তার দায়িত্ব ন্যাটো গ্রহন করে।

আফগান কর্মকর্তারা জানান,গত বছর আত্মঘাতী হামলায় প্রায় সাত শ’ ব্যাক্তি হতাহত হয়েছে। এদের বেশির ভাগই বেসামরিক লোক।

গত মাসে এক দিনেই তিনটি এলাকায় তিন দফা আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছিল। এতে কমপক্ষে ১৭ ব্যক্তি নিহত ও আহত হয় আরো ২৫ জন। নিহতদের মধ্যে ৪ কানাডীয় সৈন্যও রয়েছে।

সংবাদদাতারা বলছেন, আফগানিস্তানে বিদ্রোহীদের তৎপরতা দিন দিন বাড়ছে। সেই সঙ্গে চাপ বাড়ছে আন্তর্জাতিক সম্প্রদায়ের উপড়। তবে সহিংস ঘটনা মূলত বেশি ঘটছে দেশটির দক্ষিণ ও পূর্বাঞ্চলে।