অষ্ট্রেলিয়ার ‘ডাইনোসর’ গাছ হুমকির সম্মুখিন
বিশ্বের সবচেয়ে বয়স্ক গাছ, যা প্রাক ঐতিহাসিক ডাইনোসর যুগের বলে অনুমান করা হয়, তাতে রোগের সংক্রমণ ঘটিয়েছে এক হেকার। অষ্ট্রেলিয়ার সংরক্ষিত বনাঞ্চলের এই গাছটি এখন হুমকির সম্মুখিন।
সিডনি থেকে ২০০ কিলোমিটার পশ্চিমের ওলেমী জাতীয় উদ্যানের ২০০ মিলিয়ন বছর আগের জুরাসিক যুগের গাছগুলোকে জীবন্ত জীবাস্ম হিসেবে বিবেচনা করা হয়।
১৯৯৪ সালের পর একজন উদ্যানের ভেতরে প্রায় ১০০টি গাছে আরোহন করার পর ছত্রাক জাতীয় রোগে গাছটি আক্রান্ত হয় বলে মনে করা হচ্ছে।
উদ্যানের ওই অংশটি সম্পর্কে তথ্য গোপন রাখা হয়েছে। সম্ভাব্য রোগের আক্রান্ত থেকে বাঁচাতে উদ্যানে এখন নিয়ন্ত্রণ করা হয়েছে চলাচল।
নিউ সাউথ ওয়েলসের পরিবেশ বিভাগের একজন মুখপাত্র বলেন, অনুমতি ছাড়া কেউ উদ্যানে প্রবেশ করে গাছগুলোকে রোগাক্রান্ত করতে পারে বলেই ওই উদ্যোগ নেওয়া হয়েছে।
