চীনে আতশবাজি বিস্ফোরণে নিহত ১৬
চীনে রোববার রাতে আতশবাজির বিস্ফোরণে ১৬ জনের প্রাণহানি হয়েছে। চীনারা তাদের সবচেয়ে বড় উৎসব নববর্ষ উদযাপন করতে গিয়ে এই ঘটনার শিকার হন।
হিনান প্রদেশে একটি আতশবাজির গুদামে আগুন লেগে এই দুর্ঘটনা ঘটে। ফলে ঘটনাস্থলেই ১৬ জন মারা যায় এবং বেশ কয়েকজন আহত হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চীনের আবাসিক এলাকাগুলোতে সাধারণ মানুষের জন্য ১২ বছর পর প্রথমবারের মত এই আতশবাজি ফেটানোর অনুমতি পেয়েছিল এবং তারা খুব আনন্দ উৎসাহের সাথে বাজি পোড়াচ্ছিল। সকাল বেলা বেইজিংয়ের আকাশও আতশবাজির বর্ণিল রঙের উজ্জল আলোয় ভরে ছিল।
হেনান প্রদেশের আতশবাজি বিস্ফোরণে ১৬ জন নিহত হওয়ার ঘটনায় সমগ্র প্রদেশেই শোকের ছায়া নেমে এসেছে।
