ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য আকাশ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত
ভারত পূবગাਗলীয় উপকূেল ভূিম োথেক আকােশ িনেਉপণেযাগઘ দু৹িট োਉপণােએ੬র সফল পরীਉা চািলেয়েছ৷ োদশিটর একজন পચিতরਉা কমગকতગা এ খবর জািনেয়েছন৷
ভারত পূর্বাঞ্চলীয় উপকূলে ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য দু’টি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। দেশটির একজন প্রতিরক্ষা কর্মকর্তা এ খবর জানিয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে ওই প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, উড়িষ্যা রাজ্যের রাজধানী ভুবনেশ্বরের ২০০ কিলোমিটার উত্তরপূর্বাঞ্চলীয় চান্দিপুর-অন-সী টেস্টিং সাইট থেকে আকাশ ক্ষেপণাস্ত্র দু’টি পরীক্ষা করা হয়।
তিনি আরো জানান, স্থানীয়ভাবে প্রস্তুতকৃত মিসাইলটি রকেট লাঞ্চার থেকে নিক্ষেপ করা হয় এবং এটি উড়ন্ত লক্ষ্যে সফলভাবে আঘাত হানতে সমর্থ হয়।
৭০০ কিলোগ্রাম বা ১,৫৪০ পাউন্ড ভরের আকাশ মিসাইল ধারাবাহিকভাবে ১০০টি লক্ষ্য চিহ্নিত করতে পারে। এটির গতি সেকেন্ডে ৬০০ গজ। এটি ৫০ সেকেন্ডে ৫৫ কিলোগ্রাম ওয়ারহেড নিয়ে ২৭ কিলোমিটার দুরে আঘাত হানতে পারে।
ভারতের রাষ্ট্রনিয়ন্ত্রিত ডিফেন্স রিসার্চ যে পাঁচটি মিসাইল প্রস্তুত করেছে তার মধ্যে এটি অন্যতম।
উপমহাদেশের দুই পারমাণবিক প্রতিদ্বন্দ্বী ভারত--পাকিস্তান নিয়মিতভাবে মিসাইল পরীক্ষা চালিয়ে থাকে।
