২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র ও ভারত দ্বিপাক্ষিক পরমাণু চুক্তি করবে

যুক্তরাষ্ট্র বলেছে ভারতের সাথে তার পরমাণু বিষয়ক সহযোগিতামূলক  একটি চুক্তি সম্পাদন করবে। মার্কিন আন্ডার সেক্রেটারি নিকোলাস বার্নস বলেছেন, মার্চে প্রেসিডেন্ট জর্জ বুশের ভারত সফরের আগেই এই চুক্তির খুঁটিনাটি ঠিক করে ফেলা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আর্ন্তজাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2006, 01:49 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

ভারত মার্কিন প্রেসিডেন্ট বুশ এবং ভারতের প্রধানমন্ত্রী মোনমোহন সিংহ গত বছরের জুলাই মাসে একটি দ্বিপাক্ষিক পারমাণবিক চুক্তি সম্পাদনের বিষয়ে সম্মত হয়েছিলেন।

চুক্তির বিষয় গুলো নিয়ে এখনো আলোচনা চলছে। যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে সম্ভাব্য পারমাণবিক চুক্তিটিতে পৃথক ভাবে বেসামরিক ও সামরিক অংশে বিভক্ত থাকবে বলে জানা গেছে।