২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফল এবং সবজি স্ট্রোকের ঝুঁকি কমায়

প্রতিদিন প্রচুর পরিমানে ফল এবং শাক - সবজি খেলে স্ট্রোকের ঝুঁকি শতকরা পাঁচ ভাগ কমে যায়।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2006, 01:50 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

দ্যা লেনকেট নামক জার্নালে গবেষণার এ তথ্য প্রকাশ করা হয়। এতে বলা হয়, যেসব মানুষ প্রতিদিন তিন থেকে পাঁচ প্রকারের ফল ও সবজি খায়, তাদের স্ট্রোক হবার সম্ভাবনা যারা প্রতিদিন তিনটির কম ফল ও সবজি খায়, তাদের চেয়ে ১১ ভাগ কম থাকে। যারা প্রতিদিন পাঁচটির বেশি ফল ও সবজি গ্রহণ করে, তাদের এই সম্ভাবনা ২৬ ভাগ কমে যায় ।

ইউনির্ভার্সিটি অব লন্ডনের গবেষকরা দু লাখ ৫৭ হাজার ৫০০ জন মানুষের ওপর  গবেষণা করে এই তথ্য দিয়েছে।

ডিপার্টমেন্ট অব হেল্থ বলেন, প্রতিদিন পাঁচ প্রকার ও তারও বেশি ফল -- সবজি খেলে মানুষের হৃৎপিন্ডের রোগ, ক্যান্সার এবং অন্যান্য রোগের ঝুঁকি অনেকাংশে কমে যায়। পৃথিবীতে মানুষের মৃত্যুর তৃতীয় বড় কারণ হলো স্ট্রোক। উন্নত বিশ্বের মানুষদের শারীরিক অক্ষমতার প্রধান কারণও এই স্ট্রোক।

ইউরোপ, জাপান এবং আমেরিকার মানুষের ওপর আটটি বড় গবেষণায়  এই তথ্য দিয়েছেন।

বিশেষজ্ঞ ডা. ফেং বলেন, খাদ্য হিসেবে প্রচুর পরিমানে ফল এবং সবজি গ্রহণের অভ্যাস থাকলে কার্ডিও--ভ্যাসকুলার রোগ, ক্যান্সার এবং আরো অন্যান্য অনেক রোগের ঝুঁকি কমে যায়।

ওই গবেষণায় জড়িত প্রফেসর গ্রাহাম ম্যাকগ্রেজোর বলেন, এই ফলাফল  খুবই গুরুত্বপূর্ণ; কেননা এই গবেষণা প্রমাণ করেছে আমাদের প্রতিদিন পাঁচটিরও বেশি ফল ও সবজি খেতে হবে।

ফল এবং সবজিতে প্রচুর পরিমান ভিটামিন সি, বেটা ক্যারোটিন, এবং পটাশিয়াম ও উদ্ভিজ আমিষ রয়েছে। এগুলোতে ক্যালোরি এবং চর্বি জাতীয় উপাদান খুবই কম থাকে। এ সবে বেশী থাকে উপকারী এন্টিঅক্সিডেন্ট।

বিশেষজ্ঞরা ধারণা করছেন, স্ট্রোক প্রতিরোধের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পটাশিয়াম।

প্রফেসর ম্যাকগ্রেজোর বলেন, শরীরের অতিরিক্ত পটাশিয়াম মানুষের রক্তচাপ কমাতে পারে বলে আমরা জেনে এসেছি। প্রতিদিন পাঁচটির বেশী ফল ও সবজি খেলে ৫০ ভাগের অধিক বাড়তি পটাশিয়াম রোগ প্রতিরোধে ব্যাপক সহায়তা করবে।