কসোভো নেতা ইবরাহিম রুগোভা মারা গেছেন
বহুদিন যাবৎ ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত কসোভোর প্রেসিডেন্ট ইবরাহিম রুগোভা শনিবার মারা গেছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
একজন মধ্যপন্থী আলবেনিয়ান হিসেবে বিবেচিত ৬১ বছর বয়সী রুগোভা ১৯৯০’র দশকে সার্বিয়া’র বিরুদ্ধে আলবেনিয় প্রতিরোধের নেতা হিসেবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন।
১৯৯৯ সাল থেকে কসোভো জাতিসংঘের শাসনাধীনে রয়েছে। সেসময় ন্যাটো’র বোমা হামলা বিচ্ছিন্নতাবাদী যুদ্ধে সার্বিয় বাহিনীকে জাতিগত আলবেনিয়দের বহিষ্কার বন্ধ করতে বাধ্য করে।
বিশেষজ্ঞরা জানান, রুগোভা’র মৃত্যু কসোভো’র ভবিষ্যত সম্পর্কে জটিল অবস্থার সৃষ্টি করবে।
