২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নারী-পুরুষের মধ্যে এ্যাপিরিনের কার্যকারিতায় পার্থক্য রয়েছে

এ্যাসপিরিন হৃদরোগের ঝুঁকি কমায়। কিন্তু নারী এবং পুরুষের ক্ষেত্রে এর কার্যকর প্রভাব আলাদা।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2006, 11:21 AM

Updated : 26 Apr 2022, 03:21 PM

উত্তর ক্যারোলিনা’র ডিউক ইউনিভার্সিটি ৯৫,০০০ রোগীর উপর গবেষণায় দেখা গেছে এ্যাসপিরিন ব্যবহার হৃদরোগ এব স্ট্রোক-এর ঝুঁকি কমায়।

আমেরিকান মেডিকেল এসোসিয়েশন জার্নাল-এর  এক গবেষণায় দেখা গেছে এই ঔষধ পুরুষদের হৃদরোগ-এর এবং নারীদের স্ট্রোক-এর ঝুঁকি কমায়।

তবে দেখা গেছে এ্যাসপিরিন বেশি সেবন করলে নারী-পুরুষ উভয়েরই অভ্যন্তরীন রক্তক্ষরণ হয় তবে তার সংখ্যা খুবই কম।

বিশেষজ্ঞ ডাঃ জেফরী বার্গার বলেছেন, পূর্বের গবেষণায় দেখা গেছে  এ্যাসপিরিন  শুধুমাত্র পুরুষদের ক্ষেত্রে উপকারী।

তিনি বলেন কিছু ডাক্তার মেয়েদের ক্ষেত্রে এই ঔষধ লেখেন না কারণ তাদের সম্পর্কে বেশি তথ্য জানেনা।

কিন্তু সম্প্রতি মেয়েদের জন্যও এই ঔষধ লেখা হচ্ছে, পুরুষের মত নারীরাও এ্যাসপিরিন ব্যবহারে উপকার পাচ্ছেন।