হাইকোর্টের বিচারপতিপদে এ্যালিটোকে নিয়োগদান সংক্রান্ত ভোটাভুটি পেছালো
সুপ্রীমকোটের্র বিচারপতি পদে প্রেসিডেন্টের মনোনীত প্রার্থী স্যামুয়েল এ্যালিটো’র ব্যাপারে অনুষ্ঠিতব্য সিনেট বিচার বিভাগীয় কমিটির ভোটাভুটিকে ডেমোক্রেটরা সোমবার অন্তত এক সপ্তাহ পিছিয়েছে। তবে ৫৫ বছর বয়সী এই রক্ষণশীল রিপাবলিকানদের সমর্থন নিশ্চিত করেছেন।
বার্তা সংস্থার মতে, বুশের মনোনীত প্রার্থীর চুড়ান্তভাবে হাইকোর্ট বেঞ্চে নিয়োগ নিশ্চিত হওয়ার খবরে নিরাশ হয়ে পড়ে ডেমোক্রেটরা ।
টেনেসির জনৈক রিপাবলিকান ও সংখ্যাগরিষ্ঠ সিনেট নেতা বিল ফ্রিস্ট এ ব্যাপারে এক বিবৃতিতে বলেন, “ডেমোক্রেটদের এহেন বিলম্ব করার সিদ্ধান্ত অন্যায় এবং দলীয় প্রতিবন্ধকতার উদাহরন।” তিনি আশা প্রকাশ করে বলেন, “তবে যাই হোক, বিচারকের নিয়োগ বিলম্বিত হওয়া মানে নিশ্চয়ই তা বানচাল হওয়া নয়।”
বুশ শূন্য হওয়া বিচারকের পদে এ্যালিটোকে মনোনীত করেছেন।
সান্ড্রা ডে ও’কনর ৯ সদস্যবিশিষ্ট সুপ্রীম কোর্টে গর্ভপাত ও অন্যান্য সামাজিক ইস্যুতে প্রায়ই ভোটের পাল্লা ভারী করেছেন।
