২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পশ্চিমা বিশ্বের হুমকিতে শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচী বন্ধ করবেনা ইরান

ইরানের প্রেসিডেন্ট আহমেদিনেজাদ বলেছেন, তার দেশ পশ্চিমা বিশ্বের হুমকিতে পরমাণু কর্মসূচী বন্ধ করবেনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আর্ন্তজাতিক, ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2006, 12:20 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

তিনি পশ্চিমা বিশ্বকে ‘যুদ্ধবাজ’ বলে আখ্যায়িত করে বলেন, ইসরাইলের আনবিক বোমা থাকলে তারা ইসরাইলকে সব সময়ই পৃষ্ঠপোষকতা করে  আসছে। ইসরাইলকে মধ্য প্রাচ্যের সমস্যার প্রধান হোতা হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, পরমাণু গবেষণা কাজ চালিয়ে যাওয়া প্রতিটি দেশেরই জাতীয় অধিকার।

শুক্রবার প্রেসিডেন্ট জর্জ বুৃশের সঙ্গে জার্মানীর নতুন চ্যাঞ্চেলর এ্যাঞ্জেলা মারকেল এক বৈঠকের পর ইরানের বিষয়ে যুক্ত বিবৃতি দিলে তার জবাব দিতে ইরানী প্রেসিডেন্ট শনিবার এক সাংবাদিক সম্মেলন করেন।

তিনি বলেন, পশ্চিমা বিশ্ব ও তাদের সহযোগিরা দেশের নেতারা প্রকাশ্যে পবিত্র শহর আল-কুদসকে (জেরুজালেম) দখল করে রাখতে ইসরাইলকে সমর্থন দিয়ে আসছে। তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, নিকট ভবিষ্যতে তারা ফিলিস্তিনের আদালতে যুদ্ধ অপরাধী হিসেবে তালিকা ভুক্ত হবে এবং তাদের বিচার করা হবে।

৭০ বছর আগের এই অঞ্চলের ম্যাপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের বলেন, তখন এই অঞ্চলে ইসরাইল নামের কোন দেশ ছিলো না, তখন এখানে শান্তি ছিলো।

ইরানী নেতা তার দেশের পরসাণু কর্মসূচী চালিয়ে যাওয়ার ঘোষণা দিলে বলেন, বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তোলা হলে, সে তার দেশে বিশ্ব আনবিক সংস্থাকে পারমাণবিক স্থাপনা আকস্মিক পরিদর্শনের অনুমতি দেবেনা।

তিনি আরো বলেন, ইরান আর্ন্তজাতিক পারমাণবিক বিস্তার রোধের নিয়ম মেনেই পরমাণু গবেষণা কাজ পরিচালনা করছে। এই গবেষণা কেবল শান্তিপূর্ণ কাজে অর্থাৎ বিদ্যুৎ উৎপাদন কাজে ব্যবহার করা হবে বলে জানান। পরমাণু বোমা বানানোর কোন ইচ্ছা ইরানের নেই বলেও তিনি জোর দিয়ে বলেন।