২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাসার স্টারডাস্ট মহাকাশযান পৃথিবীর দিকে আসছে

ধূমকেতুর খন্ডিত অংশ ও মহাজাগতিক বস্তুকণা নিয়ে নাসার ‘স্টারডাস্ট’ নামক মহাশূন্য নিরীক্ষাযান পৃথিবীর দিকে ধেয়ে আসছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2006, 01:50 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

সবকিছু ঠিকঠাক থাকলে স্টারডাস্ট আগামী রোববার রাত ১টায় মহাজাগতিক বস্তুকণায় ভরা একটি ১০০ পাউন্ডের ক্যপাসুল পৃথিবীর উদ্দেশ্যে প্রেরণ করা হবে। এর চার ঘন্টা পর ক্যাপসুল যানটি পৃথিবীর বায়ুমন্ডলে প্রবেশ করবে। এটি ঘন্টায় ২৯,০০০ মাইল বেগে পৃথিবীতে নেমে আসবে। ভোর ৫টা ১২ মিনিটে ১০৫,০০০ ফুট উচ্চতায় একটি ছোট প্যারাসুট ছাড়া হবে। ১০,০০০ ফুট উচ্চতায় থাকার সময় মূল প্যারাসুটটি ছেড়ে এটি ধীর গতিতে যুক্তরাষ্ট্রের সল্টলেক শহরের বিমানবন্দরে অবতরণ করবে।  

কিন্তু এ সময়সূচির ব্যাতিক্রম ঘটলে স্টারডাস্ট আরেকবার সুর্যকে প্রদক্ষিণ করে আসবে যাতে করে বিজ্ঞানীদেরকে এটি পেতে আরো চার বছর অপেক্ষা করতে হবে। এই স্টারডাস্ট নামক মহাকাশ নিরীক্ষাযানটি গত ৭ বছরের অধিক সময় মহাশুন্যে থেকে সুর্যকে তিনবার প্রদক্ষিণ করেছে। ফলে এটি প্রায় ৪.৬৩ বিলিয়ন কি.মি. (২.৮৮ বিলিয়ন মাইল) পথ পাড়ি দিয়ে এসেছে।

স্টারডাস্ট ধূমকেতুর লেজের অংশ থেকে টেনিস র‌্যাকেটের পরিমাপে খন্ডিত অংশ সংগ্রহ করেছে। এসব প্রধানত হালকা ওজনের সিলিকা কাঁচের তৈরি, যা মূলত ৯৯.৮শতাংশ বাতাস এবং দেখতে অনেকটা জমাট ধোঁয়ার মতো।

এই মিশনের মূল উদ্দেশ্য ছিল, যে মহাজাগতিক বস্তুকণাগুলো সংগৃহীত হয়েছে আমাদের বিশ্বাস সেগুালোর সাহায্যে আমরা সৌরজগতের সৃষ্টির শুরু সম্পর্কে ধারণা লাভ করব। কারণ এ বস্তুগুলো সুদূর নেপচুন গ্রহের কাছ থেকে ঘুরে আসা ধূমকেতু থেকে সংগ্রহ করা হয়েছে বলে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের প্রধান পর্যবেক্ষক জন ব্রাউনলী জানান।

স্টারডাস্ট ইতোমধ্যে মহাশুন্য ও মহাজাগতিক বস্তুকণার অনেক গুরুত্বপূর্ণ ছবি ও পরিমাণ-পরিমাপ পাঁঠিয়েছে।

ক্যপসুল যানটি পাওয়ার পর এটিকে একটি ‘ক্লিনরুম’এ নিয়ে যাওয়া হবে এবং সেখানে এর সংগৃহীত নমুনাসমূহ আলাদা করা হবে। এরপর সেগুলো হাউস্টন’এ নাসার জনসন স্পেস সেন্টারে দীর্ঘ সময়ের জন্য সংরক্ষিত করা হবে।