একনজরে হজ্ পালনকালে দুর্ঘটনা
সৌদি আরবের মক্কায় ১৯৮৭ থেকে ২০০৪ পর্যন্ত পবিত্র হজব্রত পালনকালে কমপক্ষে ২৮৫৭ জন হাজির মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।
এক পরিসংখ্যানে দেখা গেছে ১৯৮৭ তে সৌদি সরকারের সাথে ইরানপন্থী বিক্ষোভকারীদের সংঘর্ষে ৪০০ জন হাজির মৃত্যু হয়েছিল। ১৯৯০ তে ঘটে সর্বাধিক প্রাণহানির ঘটনা।
তীর্থস্থানগুলো ভ্রমণের সময় সুড়ঙ্গপথে আটকা পড়ে এ বছর মারা যান ১৪২৬ জন।’৯৪ তে পদদলিত হয়ে প্রাণ হারান ২৭০ জন, অগ্নিকান্ডে ১৯৯৭ সালে নিহত হন ৩৪৩ জন হাজি, আর মারাত্মকভাবে দগ্ধ হন আরো ১৫০০ জন।
১৯৯৮তে ১১৮ জন পায়ের চাপে পিষ্ট হয়ে প্রাণ হারান, ২০০১, ২০০৩, ২০০৪ এ একইভাবে নিহত হন যথাক্রমে ৩৫জন, ১৪ জন এবং ২৫১ জন।
এবছর এখনও পর্যন্ত ৩৪৫ জনের মৃত্যুর খবর নিশ্চিৎ করেছে সৌদি সরকার, ২৮৯ জন মক্কা, মিনা এবং রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
