২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ব্যাপারে ইইউ নেতারা বিবেচনা করছেন

ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি বৃহস্পতিবার ইরানের পারমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় বসতে পারে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2006, 01:47 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী জ্যাক স্ট্র  নতুন করে ইরানের পারমাণু গবেষণার ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং বিষয়টিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি এজেন্ডা হিসেবে উত্থাপন করার কথা বলেন।

তিনি বলেন, এ ব্যাপারে আমরা একটা সিদ্ধান্তে আসব কিন্তু আমি মনে করি আম কি ভাবছি তা খুবই স্পষ্ট।

তবে ইরান বরাবরাই আনবিক বোমা বানানোর পরিকল্পনার কথা অস্বীকার করে আসছে। তারা বলছে, কেবল শান্তিপূর্ণ কাজে জ্বালানি উৎপাদন করতেই তারা এ কর্মসূচি চালিয়ে আসছে।

ইরান মঙ্গলবার সিল করা নাটাজ গবেষণা কেন্দ্র ভেঙ্গে আবারো পরমাণু গবেষণার কাজ শুরু করলে জাতিসংঘের পরমাণু বিষয়ক প্রধান মোহামেদ আল বারাদে বলেছেন, ইরান ম্বল্প পরিসরে নতুন করে আবারো পরমাণু সমৃদ্ধকরণের কাজ শুরু করতে পারে।

অবশ্য ইরানের এ পদক্ষেপে যুক্তরাষ্ট্র ও ইইউ ভুক্ত দেশগুলো তীব্র নিন্দা জানিয়েছে।

জ্যাক স্ট্র আরো বলেন, বিষয়টিকে আমরা শান্তিপূর্ণভাবে সমাধান করতে চাই। আর তার একটি উপায় হলো কূটনৈতিক আলোচনা এবং অপরিটি ইরানের ওপর চাপ প্রয়োগ।

এ ব্যাপারে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ ডাউস্টি ব্লেজি, জার্মানির ফ্রাঙ্ক ওয়াল্টার স্টেইনমেয়ার ইইউ’র বৈদেশিক নীতি বিষয়ক প্রধান জাভিয়ার সোলানার সঙ্গে বৃহস্পতিবার এক আলোচনা করবেন বলে জানিয়েছেন স্ট্র।

স্ট্র বলেন, ইরান আবার তার পারমাণু কর্মসূচি চালু করেছে, যা খুবই দুঃখজনক। তবে আমি আশা করি দেশটি বর্তমান অবস্থান থেকে সরে আসার ব্যাপারে বিবেচনা করবে।