২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানের স্বরাষ্ট মন্ত্রীর পদত্যাগ

প্রেসিডেন্ট হামিদ কারজাই মন্ত্রীপরিষদের স্বরাষ্ট্র মন্ত্রী আহমদ জালালি পদত্যাগ করেছেন। তার পদত্যাগে দেশটির রাজনৈতিক অঙ্গনে বিষ্ময়ের সৃষ্টি হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2005, 03:14 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

তিনি পুলিশ প্রশাসনে সংস্কার এবং আফগানিস্তানে মাদক ব্যবসা উচ্ছেদে পদক্ষেপ গ্রহণ করেছিলেন।

সাবেক সাংবাদিক ৬৩ বছর বয়স্ক জালালি পশ্চিমাদের কাছে জনপ্রিয় এবং গ্রহণযোগ্য ব্যক্তি ছিলেন। তবে ২০০৩ সালের জানুয়ারিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর পুলিশ বিভাগে সংস্কার ও প্রাদেশিক প্রশাসনের উন্নতি ঘটাতে ব্যর্থ হন।

জালালি আফগান টেলিভিশনে এক সাক্ষাৎকারে পদত্যাগের জন্য ‘বিভিন্ন কারণ’ থাকার কথা উল্লেখ করলেও যুক্তরাষ্ট্রে একাডেমিক ক্যারিয়ারের জন্য যাওয়া এবং তা অনেক আরামদায়ক

বলে জানান। তিনি প্রেসিডেন্টের প্রশংসা করে বলেন, কারজাইয়ের সাথে আমার কোন মতবিরোধ নেই। তবে প্রভাবশালীরা ড্রাগ ব্যবসায় জড়িত থাকায় তিনি হতাশা ব্যক্ত করেন।