যুক্তরাষ্ট্রে আবারও সামুদ্রিক ঘূর্ণিঝড়ের আভাস
যুক্তরাষ্ট্রে আবারও সামুদ্রিক ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে বলে আবহাওয়াবিদরা ধারণা করেছেন।
শুক্রবার ওফেলিয়া সামুদ্রিক ঘূর্ণিঝড়ের শক্তি লাভ করেছে এবং তা যুক্তরাষ্ট্রের উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে এমন ধারণায় উত্তর ফ্লোরিডা এবং ক্যারোলিনার ওপর দিয়ে বয়ে যেতে পারে।
শুক্রবার সন্ধ্যায় উত্তপূর্ব দিকে ক্যাটাগরি ১ ঝড়ের বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় ৭৫ মাইল। শনিবার নাগাদ ঝড়টি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ন্যাশনাল হারিকেন সেন্টারের আবহাওয়াবিদ রবি বার্গ বলেছেন, তারা ওফেলিয়ার গতি প্রকৃতি ধরতে পারছেন না। এটি সমুদ্র বা উত্তর ফ্লোরিডা থেকে উত্তর ক্যারোলিনার যে কোন দিকে ধাবিত হতে পারে।
ফ্লোরিডায় এ বছর দুটি এবং গত ১৩ মাসে ছয়টি সামুদ্রিক ঘূর্ণিঝড় আঘাত হেনেছে। পুনরায় সামুদ্রিক ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে ভেবে সেখানকার অধিবাসীরা ইতোমধ্যে ব্যাটারি, পানি ও পচনরোধক খাদ্য সংগ্রহ করতে শুরু করেছে এবং স্থান ত্যাগের জন্য নিজেদের প্রস্তুতও করেছে।
শুক্রবার স্থানীয় সময় বিকেল পাঁচটায় ওফেলিয়ার গতিবেগ পূর্ব-উত্তরপূর্ব ডেটন বিচে ১৭৫ মাইল এবং দক্ষিণ-দক্ষিণপূর্ব চার্লস্টোনে প্রায় ২২০ মাইল ছিল।
ফ্ল্যাগলার কাউন্টির উপকূলীয় এলাকার রাস্তাঘাট চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।
