ব্রিটেনে বসবাসরত অবৈধ পাসপোর্টধারী ৪৭০ পাকিস্তানির তালিকা হস্তান্তর
ব্রিটেন সরকার সেদেশে বসবাসরত অবৈধ পাসপোর্টধারী ৪৭০ পাকিস্তানি নাগরিকের তালিকা পাকিস্তানের কাছে হস্তান্তর করেছে।
পাকিস্তানের ব্রিটিশ হাইকমিশনার অফিস জানায়, এরা পাসপোর্টে মিথ্যা ও ত্রুটিপূর্ণ তথ্য প্রদান করে ভিসা পাওয়ার পর ব্রিটেনে প্রবেশ করে। ইমিগ্রেশন অফিস জানায়, এসব পাকিস্তানি নাগরিক ব্রিটেন ত্যাগ না করলে তাদের গ্রেফতারের নির্দেশ দেওয়া হবে। পাকিস্তান কর্তৃপক্ষ বিষয়টি বেশ গুরুত্বের সাথে নিয়েছে।
