আফগান পুলিশের গুলিতে ১৩ সন্দেভাজন তালেবান সদস্য নিহত
দক্ষিণ আফগানিস্তানে মার্কিন সেনাবাহিনীর নেতৃত্বে আফগান পুলিশ এক অভিযানে সন্দেহভাজন ১৩ তালেবান যোদ্ধাকে গুলি করে হত্যা করেছে। ৪০ জনেরও বেশি যোদ্ধাদের গ্রেফতার করা হয়েছে।
কান্দাহারের গভর্নর আসাদ আল্লাহ খালিদ বলেন, রোববার রাতে দক্ষিণ কান্দাহার প্রদেশের ঘোরাক জেলায় অভিযান চলাকালীন সময় এক বন্দুকযুদ্ধে তারা নিহত হয়।
খালিদ বলেন, নিহতদের লাশগুলো এখন তাদের হেফাজতে রয়েছে। সন্দেভাজন ৪৪ জনকে গ্রেফতার এবং বন্দুকযুদ্ধে ব্যবহৃত রাইফেল ও বেশ কিছু গোলা বারুদ বায়েজাপ্ত করেছেন তারা।
মার্কিন সামরিক মুখপাত্র কর্নেল জেমস ইয়োন্স ৪০ জনের বেশি সন্দেভাজন বিদ্রোহীদের গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করেছেন। এর মধ্যে কয়েকজনকে জিজ্ঞেসাবাদের পর ছেড়েও দেওয়া হবে বলে তিনি জানান। তবে বন্দুকযুদ্ধে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্বন্ধে তিনি বিস্তারিত কিছু জানাননি।
গত ছয় মাসে এগারশ’রও বেশি লোক নিহত হয়েছে। মার্কিন সামরিক কমান্ডাররা মনে করেন, আগামী ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠেয় নির্বাচনকে সামনে রেখে সহিংসতা আরও বাড়তে পারে।
তালেবান প্রচারণার অডিও টেপসহ অপরাধ সেলের চার সন্দেহভাজন নেতা ও উপদেষ্টা এবং বোমা তৈরি সেলের আরও তিনজনকে গ্রেফতারের কথাও মার্কিন সেনারা জানান।
