২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রুশ নৌ বাহিনীর প্রধানকে বরখাস্ত করেছেন পুতিন

আগস্ট মাসে সমুদ্রের তলদেশে আটকে যাওয়া রুশ সাবমেরিন দ্রুত উদ্ধারে ব্যর্থতার কারণে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নৌ বাহিনীর প্রধানকে রোববার বরখাস্ত করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2005, 09:25 AM

Updated : 26 Apr 2022, 06:04 PM

পাশাপাশি নৌ বাহিনীতে শৃঙ্খলা প্রতিষ্ঠিত করতে পুতিন নতুন নিয়োগপ্রাপ্ত নৌ প্রধানের প্রতি আহ্বান জানিয়েছেন। ক্রেমলিন সোমবার এক বিবৃতিতে এ কথা জানায়।

বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্টের ক্ষমতাবলে ভ্লাদিমির পুতিন রুশ নৌ বাহিনীর প্রধান ভ্লাদিমির কুরুইয়েডভকে বরখাস্ত করেছেন এবং ভ্লাদিমির ম্যাসোরিনকে নতুন নৌ প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন।

আগস্ট মাসে সাতজন নাবিকসহ একটি ছোট সাবমেরিন প্রশান্ত মহাসাগরের তলদেশে আটকে যায়।

পদোন্নতির আগ পর্যন্ত অ্যাডমিরাল ম্যাসোরিন রুশ নৌ বাহিনীর চিফ অব স্টাফ ও প্রথম ডেপুটি কমান্ডার ইন-চিফ ছিলেন।

রুশ নৌ বাহিনীর সার্বিক পরিস্থিতি নিয়ে নতুন নিয়োগপ্রাপ্ত ও সদ্য বরখাস্তকৃত নৌ বাহিনীর প্রধানদের সাথে পুতিন বৈঠক করেছেন। বৈঠকে পুতিন নৌ বাহিনীকে রাশিয়ার নিরাপত্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার বলে উল্লেখ করেন। বৈঠকটি টেলিভিশনে প্রচার করা হয়।

নৌ বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করতে নতুন নৌ প্রধানকে পুতিন বিদায়ী নৌ বাহিনীর প্রধান কুরুইয়েদভের মত পরিকল্পনা হাতে নিতে বলেন।

পুতিন বলেন, আমাদের নৌ যান কোন পরিস্থিতিতে ছিল তা আমরা জানি। কিন্তু এটা আমাদের সর্বোচ্চ ঐতিহ্য নয়।

২০০০ সালে মহাসাগরে কুরস্ক সাবমেরিন ডুবে বড় ধরনের প্রাণহানির ঘটনার পর রুশ নৌ বাহিনীর শক্তি বৃদ্ধি করার জন্য পুতিন বরখাস্তকৃত নৌ প্রধান কুরুইয়েদভের প্রশংসা করেন।