২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডনে হামলার আগে নিজেদের মধ্যে যোগাযোগের চেষ্টা করেছিল এক হামলাকারী

লন্ডনের পাতাল রেল ও বাসে ৭ জুলাইয়ের আত্মঘাতী বোমা হামলাকারীদের একজন হামলার আগে অপর সঙ্গীদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2005, 09:30 AM

Updated : 26 Apr 2022, 06:02 PM

হাসিব হোসেন (১৮) তিরিশ নম্বর বাসে আত্মঘাতী বোমা হামলা করার আগে বাকি তিন আত্মঘাতী বোমা হামলাকারীর সাথে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করেছিল। হাসিবের বোমায় নিহত হয় ১৩ জন ।

হাসিব মোবাইলে যোগাযোগের চেষ্টা করার আগেই মোহাম্মদ সিদ্দিক খান (৩০), জার্মেইন লিন্ডসে (১৯) এবং শেহজাদ তানভির (২২) তিন পাতাল রেলে আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে।

লন্ডনের ৭ জুলাইয়ের হামলার সাথে জড়িত থাকার অভিযোগে কাউকে গ্রেপ্তার করা হয়নি।

লন্ডনের তিনটি পাতাল রেলে স্থানীয় সময় ৮.৫০টায় হামলা হয়েছে। কিন্তু হাসিব বোমা বিস্ফোরণটি ঘটিয়েছে ৯.৪৭টায়।

এদিকে হাসিবের এ যোগাযোগের মাধ্যমে স্টকল্যান্ড ইয়ার্ড একটি বিষয়ে নিশ্চিত হয়েছে যে, বোমা হামলার পেছনে অন্য আর কারও নেতৃত্ব ছিল না। তারা ধারণা করছে লন্ডনের নর্দান লাইনে বোমা হামলা চালানোর চেষ্টা করে ব্যর্থ হলে হাসিব তার সহযোগীদের সাথে যোগাযোগের চেষ্টা করে।