ইরাকে নির্বাচন উপলক্ষ্যে মার্কিন সেনার সংখ্যা বাড়ানো হবে
চলতি বছরের শেষ দিকে সংবিধানের ওপর আস্থা ভোট ও একটি স্থায়ী সরকার গঠন নিয়ে নির্ধারিত নির্বাচন উপলক্ষ্যে ইরাকে মার্কিন সেনার সংখ্যা আরো বাড়ানো হবে।
নির্বাচন উপলক্ষ্যে সেখানে নতুন করে দুই হাজার মার্কিন সেনা মোতায়েন করা হবে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ডোনাল্ড রামসফেল্ড একথা জানিয়েছেন।
রামসফেল্ড মঙ্গলবার সতর্ক করে দিয়ে বলেছেন, নির্বাচনকে ঘিরে ইরাকে সন্ত্রাসী হামলা বেড়ে যেতে পারে। এমনকি সংবিধানের খসড়া চূড়ান্ত হওয়ার পরও ইরাকে গেরিলাদের হামলা বাড়তে পারে।
ইরাকে ইতোমধ্যে এক লাখ ৩৮ হার্জা মার্কিন সেনা মোতায়েন রাখা হয়েছে। দুদফা বিলম্বিত হওয়ার পর আগামী বৃহস্পতিবারের মধ্যে ইরাকি কমিশন সংবিধানের খসড়া চূড়ান্ত করার কথা।
রামসফেল্ড আশঙ্কা করেছেন, ইরাকের সংবিধানের খসড়া চূড়ান্ত করা হলেও সহিংসতার অবসান নাও ঘটতে পারে।
