২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালে নারী ও পুরুষসহ ৩শ’ জন অপহৃত

নেপালের পশ্চিমাঞ্চলীয় রুকুম জেলার বিভিন্ন এলাকা থেকে মাওবাদীরা কমপক্ষে ৩শ’ জন নারী ও পুরুষকে অপহরণ করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2005, 01:19 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

এছাড়া মাওবাদী গেরিলাদের কাছ থেকে ঘুষ গ্রহণের অভিযোগে নেপালের সামরিক আদালত এক সেনার বিরুদ্ধে দু’ বছরের কারাদণ্ড ঘোষণা করেছে। বুধবার নেপালের সামরিক বাহিনীর সদর দফতর সূত্রে একথা জানা যায়।

সামরিক বাহিনী জানায়, অপহৃতদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা স্পষ্ট নয়। জগেন্দ্র বাসনাত নামে এক সেনার বিরুদ্ধে মাওবাদীদের কাছ থেকে ঘুষ গ্রহণের অভিযোগে তাকে দুবছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। অপরদিকে সিন্ধুপালচোক জেলার জাগাদি এলাকায় মাওবাদীদের দু’ গ্রুপের মধ্যে গুলি বিনিময়ে একজন নিহত হয়েছে।