২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সকল অইনজীবীকে বরখাস্ত করলেন সাদ্দাম

ইরাকের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন তার সকল বিদেশী আইনজীবিদের বরখাস্ত করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2005, 12:34 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

এরপর থেকে তিনি স্বদেশী আইনজীবিকে আইনি লড়াই করবেন। সাদ্দাম হোসেনের বিচারের জন্য গঠিত বিশেষ ট্রাইবুনাল মঙ্গলবার এ খবরের সত্যতা স্বীকার করেছে।

বিচারের শুনানি কখন অনুষ্ঠিত হবে তা উল্লেখ না করে ট্রাইবুনালের এক বিবৃতিতে বলা হয়, সাদ্দাম তার সকল আইনজীবিকে বরখাস্ত করেছেন এবং তাদের কর্তৃত্ব বাতিল করে দিয়েছেন। এখন তার একমাত্র আইনজীবী হচ্ছেন স্বদেশী খলিল দুলামি।

বিদেশী আইনজীবী দলের ২০জন আইনজীবীর বিরুদ্ধে মামলা পরিচালনা করে নিজেদের স্বার্থ হাসিল করছে বলে অভিযোগ এনেছেন সাদ্দামের পরিবার।

২০০৩ সালের এপ্রিলে মার্কিন অভিযানে উৎখাত ও ডিসেম্বরে গ্রেফতার হওয়া সাবেক ইরাকি প্রেসিডেন্ট মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বাগদাদের কাছে এক মার্কিন সেনা হাজতে বন্দী।

ইরাকি কর্মকর্তারা আগামী দু’মাসের মধ্যে তার বিচার অনুষ্ঠিত হতে পারে বলে জানালেও বিচারের দিন এখনও নির্ধারিত হয়নি। গত মাসে আদালত সাদ্দামের বিরুদ্ধে বাগদাদের দক্ষিনাঞ্চলীয় দুজেইল গ্রামে ১৯৮২ সালে ১৪৩ জনকে হত্যার অভিযোগ দাখিল করে।