২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রোয়েডার নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত

জার্মান চ্যান্সেলর গেরহার্ড শ্রোয়েডার ২০০৫-এর নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2005, 11:27 AM

Updated : 26 Apr 2022, 06:01 PM

১৯৯৯ সালে সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী গুন্টার গ্রাস বলেন, মার্কিন নেতৃত্বাধীন ইরাক যুদ্ধে তীব্র বিরোধিতা করেছিলেন শ্রোয়েডার। আর তাই তাকে শান্তি পুরস্কারের জন্য নির্বাচিত করা উচিত।

রেকর্ড সংখ্যক নাম ২০০৫ সালের নোবেল পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। ১৯৯টি নামের মধ্যে ১৬৬টি স্বতন্ত্রভাবে বিবেচনার জন্য প্রস্তাব করা হয়েছে। ১৯৭১ সালে সোশ্যাল ডেমোক্র্যাটিক চ্যান্সেলর এবং রাজনীতিবিদ প্রয়াত উইলি ব্রান্ড গৌরবজনক নোবেল শান্তি পুরস্কার বিজয়ী হয়েছিলেন।

এবারের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীতদের তালিকায় রয়েছেন-যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্র মন্ত্রী কলিন পাওয়েল, ভারতের সঙ্গীত বিশারদ রবি শঙ্কর এবং চেকোশ্লাভাকিয়ার সাবেক প্রেসিডেন্ট ভেকলাভ হাভেল।

নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ১৩ লাখ মার্কিন ডলার পাবেন এবং আগামী ১৪ অক্টোবর নরওয়ের অসলো-তে বিজয়ীর নাম ঘোষণা করা হবে।