২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সরাসরি যুদ্ধ করতে পারবে অস্ট্রেলিয়ার নারী সেনারা

অস্ট্রেলিয়ায় নারী সেনারা সম্মুখ যুদ্ধে অংশ নেয়ার অনুমোদন পেয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2005, 10:58 AM

Updated : 26 Apr 2022, 06:01 PM

এখন থেকে তারা পুরুষ সেনাদের মত যুদ্ধক্ষেত্রে সামনের সারিতে থেকে যুদ্ধ করতে পারবে।

তবে দেশটির প্রতিরক্ষা প্রতিমন্ত্রী ডি অ্যান কেলি অবশ্য বলেছেন, নারী সেনাদের সম্মুখ যুদ্ধের চেয়ে সহায়ক অন্যান্য ভূমিকাতেই রাখা হবে। তবে নতুন এ ঘোষণা সামরিক বাহিনীতে মহিলাদের জন্য নতুন পথ দেখাবে বলে মন্তব্য করেন তিনি। সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, কেবল যোগ্য নারী সেনাদেরই সেনাবাহিনীর সামনের সারির জন্য নির্বাচিত করা হবে এবং তাদেরকেই আর্টিলারি ইউনিট ও ইনফ্যান্ট্রি ব্যাটেলিয়ানের দায়িত্ব দেয়া হবে।

অস্ট্রেলিয়া সেনাবাহিনীতে কর্মরত ৫২ হাজার সেনা সদস্যের মধ্যে শতকরা ১৩ ভাগ নারী সেনা।

বর্তমানে ইরাকে অস্ট্রেলিয়ার সাতশ’ সেনা দায়িত্ব পালন করছে এবং আরও শতাধিক সেনা অপেক্ষমান অবস্থায় রয়েছে।

এছাড়া আগামী মাসে আফগানিস্তানের নির্বাচন উপলক্ষ্যে ১৯০ জন অতিরিক্ত সেনা সেখানে পাঠানো হবে ।