২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাছের পিছনে ধাওয়া করতে গিয়ে জেলের মৃত্যু

পোল্যান্ড সীমান্তের খুব কাছে জার্মানির একটি লেকে মাছ ধরতে গিয়ে মৃত্যুবরণ করেন ৪৬ বছর বয়সী দুঃসাহসী এক জেলে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2005, 02:16 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

জার্মানির পূর্ববর্তী শহর আইজেনহটেনস্ট্যাড’র পুলিশের মুখপাত্র মঙ্গলবার জানান, বড়শি থেকে মাছ ধরার সময় তার হাত থেকে বড়শি ছুটে গেলে আইজেনহটেনস্ট্যাডের নিকটবর্তী ক্লিনেন পোলিৎজার লেকের একশ’ মিটার দূরে গিয়ে পড়লে জেলেটি তার পোশাক খুলে মাছটি ধরার জন্য পানিতে ঝাঁপ দেন। এক প্রত্যক্ষদর্শী বলেন, সাঁতরানোর এক পর্যায়ে লোকটিকে দেখা না গেলে তিনিও তাকে বাঁচাতে ঝাঁপ দেন। কিন্তু তীরে তুলে আনার পর তাকে মৃত ঘোষণা করা হয়।