বুশের টেক্সাস অবকাশযাপন কেন্দ্রে উত্তেজনা ক্রমশই বাড়ছে
টেক্সাসে জর্জ ডব্লিউ বুশের অবকাশ যাপন এলাকায় ইরাক যুদ্ধ বিরোধী স্থানীয় বাসিন্দা ও প্রতিবাদকারীদের উত্তেজনা ক্রমশই বাড়ছে। রাস্তার ধারে নিহত ৮০০ সৈন্যের কবরের ওপর দিয়ে দৌড়ানোর অভিযোগে সোমবার এক বাসিন্দাকে আটক করা হয়েছে।
বুশের রেঞ্চের বাইরে ইরাক যুদ্ধে নিহত এক সৈন্যের মা সিন্ডি শিহান ১১ দিন ধরে অবস্থান করছেন। প্রেসিডেন্ট বুশের সাথে দেখা না করা পর্যন্ত সেখান থেকে না নড়ার সংকল্প নিয়েছেন তিনি।
প্রেসিডেন্ট বুশের মাসব্যাপি অবকাশ যাপনের সময় এ ধরণের ঘটনা ঘটল।
