ভেনিজুয়েলায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত: নিহত ১৫৩
কলম্বিয়ার একটি যাত্রীবাহী বিমান ভেনিজুয়েলার উত্তর-পশ্চিমাঞ্চলের জুলিয়া প্রদেশে মঙ্গলবার বিধ্বস্ত হলে এর ১৫৩ জন অরোহী নিহত হয়েছে।
ওয়েস্ট ক্যারিবিয়ান এয়ারওয়েজের যাত্রীবাহী বিমানটি পানামা থেকে ক্যারিবীয় দ্বীপ মার্টিনিক যাচ্ছিলো।
ভেনিজুয়েলার বিমান কর্মকর্তা ফ্রান্সিসকো পাজ জানান, ইঞ্জিনের সমস্যার কথা জানিয়ে বিমান পাইলট এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণ কক্ষে যোগাযোগ করেছিলেন। এর দশ মিনিট পর বিমানটি সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
ফ্রান্সের বেসরকারি বিমান কর্তৃপক্ষ জানিয়েছে বিমানটিতে ১৫২ জন যাত্রী ও ৮ জন ক্রু ছিলো।
তবে এ বক্তব্যে যথার্থতা যাচাই করা সম্ভব হয়নি।
