গ্রীসে ১২১ যাত্রীসহ সাইপ্রাসের বিমান বিধ্বস্ত
সাইপ্রাসের একটি যাত্রীবাহী বিমান ১২১ জন যাত্রী নিয়ে শনিবার এথেন্সের উত্তর-পূর্বাঞ্চলে বিধ্বস্ত হয়েছে।
হেলিওস এয়ারওয়েজের বিমানটি এথেন্স অভিমুখে যাওয়ার সময় একটি পর্বতের চুড়ায় ধাক্কা খায। দুই বিমান চালকের মধ্যে একজনকে তার আসনে পাওয়া গেলেও অন্য জনের খোঁজ মেলেনি।
এথেন্স বিমান বন্দরের একজন এয়ার ট্রাফিক কন্ট্রেলার জানান, সাইপ্রাসের লারনাকা থেকে যাত্রা করা বিমানটি ইউবোয়া উপদ্বীপে বিধ্বস্ত হয়েছে। ঘটনাস্থলে উদ্ধারকারী দল প্রেরণ করা হয়েছে।
গ্রীস সেনাবাহিনী প্রধানের এক মুখপাত্র প্রথমিকভাবে এ দুর্ঘটনার পেছনে বিমান ছিনতাইয়ের বিষয়টি উড়িয়ে দেননি। এথেন্স বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের প্রধান ইয়ানিস প্যান্টাজারাতোস জানান, বিমানটি কে চালিয়েছে, সে সম্পর্কে তাদের কোন ধারনা নেই। তিনি বলেন, আগেরদিন সকালে বিমানটির অবতরন করার কথা ছিল। কিন্তু এর সাথে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে বিমানবাহিনীর দু’টি বিমান ইউবোয়াতে পাঠানো হয় এবং তারা দুই পাইলটকে তাদের কেবিনে পড়ে থাকতে দেখে।
সাইপ্রাসের প্রথম বেসরকারি বিমান সংস্থা হিসেবে ১৯৯৯ সালে হেলিয়স এয়ারওয়েজ প্রতিষ্ঠা করা হয়।
