দ্বিধাবিভক্ত দুই কোরিয়ার স্বাধীনতা দিবস পালন
কোরীয় উপদ্বীপে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে উত্তর কোরিয়ার একদল প্রতিনিধি দক্ষিণ কোরিয়া সফর করছেন।
৬০ বছর আগে এই দিনে জাপানি কলোনি থেকে দু’কোরিয়া স্বাধীনতা লাভ করে।
দক্ষিণ কোরিয়ায় সফররতদের মধ্যে উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের কয়েকজন সদস্য রয়েছে। তারা কোরিয়া যুদ্ধে নিহতদের সমাধিক্ষেত্র ছাড়াও উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যে অনুষ্ঠেয় প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ করবেন। ১৯৫৩ সালে দু’দেশের মধ্যে বৈরী মনোভাব অবসান হওয়ার পরও দুদেশ এখনো শান্তিচুক্তিতে স্বাক্ষর করেনি। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে চারদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
একটি বিশেষ বিমানে করে উত্তর কোরিয়ার ওয়ার্কার্স পার্টির নেতা কিম কাই-ন্যামের নেতৃত্বে ১৮২ সদস্যের একটি প্রতিনিধি দল দক্ষিণ কোরিয়ার ইনচন বিমানবন্দরে গিয়ে পৌঁছেছেন।
দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা আশা প্রকাশ করছেন, এর ফলে পরমাণু কর্মসূচি নিয়ে দ’ুকোরিয়ার মধ্যে আলোচনা আরও অগ্রসর হবে। জাপান ১৯১০ সালে কোরিয়া দখল করে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষদিন পর্যন্ত তারা কোরিয়া শাসন করে।
