ইরান আবারও পারমাণু কর্মসূচি শুরু করবে
ইরান আবারও পরমাণু কর্মসূচি শুরু করবে বলে ঘোষণা দিয়েছে।
ইরানের এটমিক এনার্জি অর্গানাইজেশনের উপ--প্রধান মোহাম্মদ সাঈদী সোমবার এ ঘোষণা দিয়ে বলেন, ইসপাহান প্লান্ট থেকে ইরান পুনরায় এ কর্মসূচি শুরু করবে।
২০০৪ সালের নভেম্বর মাসে এ প্লান্টের কার্যক্রম বন্ধ করে দেয়ার পর ইরান আবারও নতুন করে এ ঘোষণা দিল।
এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন হুমকি দিয়ে বলেছিল, ইরান যদি তাদের পারমাণু কর্মসূচি বন্ধ না করে তাহলে দেশটির উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
তবে ইরান বারবারই বলে আসছে, জনকল্যানে তারা পারেমাণবিক কার্যক্রম চালিয়ে যাবে। ইরান আরও জানায়, পারমাণবিক অস্ত্র তৈরির কোনও পরিকল্পনা তাদের নেই, তারা পারমাণবিক কার্যক্রম চালাবে শান্তিপূর্ণ কাজে।
