২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আণবিক বোমার অভিশাপকে স্মরণ করছে হিরোশিমা

বিশ্ব নেতৃবৃন্দের উপস্থিতিতে জাপানের হিরোশিমা শহর দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন আণবিক বোমা হামলার ষাট বছর পূর্তি পালন করছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2005, 09:08 AM

Updated : 26 Apr 2022, 05:57 PM

প্রধানমন্ত্রী জুনিচিরো কোইজুমি ও জাতিসংঘ মহাসচিব কফি আনান হিরোশিমা শহরের পিস পার্কের স্মরণ সভায় উপস্থিত ছিলেন। ১৯৪৫ সালের ৬ আগস্টের হামলার কেন্দ্রবিন্দু ছিল এই স্থানটি।

আণবিক বোমা হামলা ও তার ফলশ্র“তিতে কমপক্ষে ১৪০,০০০ লোক নিহত হয়েছিল।

তবে অনেকেই বলে থাকেন, এই বোমা হামলার কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি দ্রুততা লাভ করেছিল।

১৯৪৫ সালের ৬ আগস্ট হিরোশিমার স্থানীয় সময় সকাল ৮টা ১৫ মিনিটে বোমাটির বিস্ফোরণ ঘটেছিল।

লিটল বয় নামে খ্যাত বোমাটি বিস্ফোরিত হওয়ার সাথে সাথে আক্রান্ত এলাকার তাপমাত্রা ৪,০০০ ডিগ্রী সেলসিয়াসে (৭,২০০ ফারেনহাইট) উঠে যায়। আর এর ভয়াবহতা আশপাশের চার দশমিক পাঁচ কিলোমিটার এলাকা ছড়িয়ে পড়ে।

স্মরণ সভায় প্রধানমন্ত্রী কোইজুমি বলেন, বোমা হামলার পর হিরোশিমা শুধু শান্তির অন্বেষন করেছে। হিরোশিমার নাগরিকরা বিশ্ব শান্তির সাক্ষী। আমরা আশা করছি, হিরোশিমা বিশ্ব শান্তির প্রতীক হিসেবে কাজ করে যাবে।

হিরোশিমার মেয়র তাদাতোশি আকিবা ৫০,০০০ লোকের অংশগ্রহণে স্মরণ সভার নেতৃত্ব দেন।

তাদাতোশি বলেন, পারমাণবিক বোমার বিলুপ্তিই হবে হামলার শিকার ও ক্ষতিগ্রস্তদের প্রতি সম্মান প্রদর্শন। আণবিক বোমা যাদের প্রাণ কেড়ে নিয়েছে, তাদের প্রতি আমাদের অবশ্যই সম্মান প্রদর্শন করতে হবে। একই ভুল আমরা বারবার করতে পারি না।

শোকের প্রতীক কালো--সাদা পোশাক পরিহিত শিশুদের পিস পার্কের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

তবে আণবিক বোমা হামলায় সৌভাগ্যক্রমে বেঁচে যাওয়া জাপানি নাগরিকদের অধিকাংশই তাদের বাড়িতে মুহূর্তটি স্মরণ করছেন।

১৯৪৫ সালের ৬ আগস্ট সকাল ৮টা ১২ মিনিটে হিরোশিমা তাণ্ডবলীলার টাইম লাইন

১. মার্কিন বি--২৯ বিমান হিরোশিমার আকাশে চক্কর দিয়ে বোমা ফেলতে শুরু করে।

২. ৮টা ১৫ মিনিটে ফেলা হয় ‘লিটল বয়’ নামের আণবিক বোমাটি।

৩. ৫৭৬ মিটার উপর থেকে বোমাটি বোমাটি নিচে পড়ে।

৪. মিনিট খানেকের মধ্যেই শুরু হয় ধ্বংসলীলা।