২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আল-কায়েদার হুমকিকে প্রত্যাখ্যান করলেন বুশ

সন্ত্রাসী নেটওয়ার্ক আল--কায়েদা নেতা ওসামা বিন লাদেনের ডেপুটি আইমান আল--জাওয়াহিরি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের মার্কিন যুক্তরাষ্ট্রকে যে হুমকি দিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট জর্জ ওয়াকার বুশ সে হুমকিকে প্রত্যাখ্যান করেছেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2005, 06:00 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

তার ভাষায়, মার্কিন যুক্তরাষ্ট্র যে মিশন নিয়ে ইরাকে গেছে সে মিশন শেষ না পর্যন্ত মার্কিন সেনারা সেখানেই থাকবে। বুশ জাওয়াহিরির মতবাদকে অন্ধকারাচ্ছন্ন, অস্পষ্ট ও পশ্চাদপদ বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, ইরাকিরা একটি মুক্ত সমাজে বাঁচতে চায়। কিন্তু জাওয়াহরি তাদেরকে মুক্ত সমাজে বাস করতে দিতে চায় না। আর এ কারণেই তার মতবাদের সাথে ইরাকি জনগণের মতবাদের সংঘাত হচ্ছে। সংঘর্ষ হচ্ছে স্বাধীনতা ও নিপীড়কের মাঝে।

বুশ বলেন, সে (জাওয়াহরি) আমাকে হুমকি দিচ্ছে। তারা এমন একটি জাতির বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে, যারা লড়াই প্রতিহত করতে প্রস্তুত।

আইমান আল--জাওয়াহিরি মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়ে বলেছেন, ইরাক থেকে মার্কিন নেতৃত্বাধীন সামরিক বাহিনীকে প্রত্যাহার করা না হলে, আল--কায়েদা নেতৃত্বাধীন সহিংসতা আরও বৃদ্ধি পাবে। আরবভিত্তিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আল--জাজিরায় জাওয়াহরির সতর্কবানী সম্বলিত ভিডিও টেপটি সম্প্রতি সম্প্রচার করা হয়েছে।