প্যারিসের হাসপাতালে ৩৫০টি শিশুর মৃতদেহ উদ্ধার
প্যারিসে প্রসবের জন্য প্রধান হাসপাতালের মর্গে ৩৫০টি সদ্যজাত মৃত শিশু এবং ভ্রুণের সন্ধান পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী জেভিয়ার বার্টান্ড।
কোন আইনি ভিত্তি ছাড়াই গত ২৫ বছর ধরে এগুলো সেখানে সংরক্ষণ করা হয়েছে। সেন্ট ভিনসেন্ট হাসপাতালে এক দম্পতি তাদের ভ্রুণটি কি অবস্থায় আছে সে খোঁজে আসলে হাসপাতালের এক কর্মচারি এ রহস্য উদঘাটন করেন।
শিশুদের মৃতদেহ নিয়ে কোন বাণিজ্যের সম্ভবনা নাকচ করে দিয়ে বার্টান্ড বলেন, এ বেআইনী সংরক্ষণের সাথে কারা জড়িত তা বের করার জন্য রাষ্ট্রীয় তদন্ত শুরু হয়েছে। এ ঘটনাটি মেনে নেয়া যায় না।
ফ্রান্সের আইন অনুযায়ী কোন মৃত শিশুকে তার পিতামাতা যদি ১০ দিনের মধ্যে কবর না দেয় তাহলে হাসপাতালের খরচে পরক্ষনেই তার শেষকৃত্য সম্পন্ন করতে হয়।
