হিরোশিমা ২০০৫ সালের নোবেল শান্তি পুরস্কারের তালিকায়
জাপানের হিরোশিমায় যুক্তরাষ্ট্রের আনবিক বোমা নিক্ষেপের ৬০ বছর পর নোবেল শান্তি পুরস্কার কমিটি হিরোশিমাকে শান্তি পুরস্কারের তালিকায় রেখেছে।
হিরোশিমাকে শান্তি পুরস্কার দিয়ে নোবেল শান্তি পুরস্কার কমিটি পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তির প্রতি সম্মান দেখাতে পারে বলে ধারনা করা হচ্ছে।
পাঁচ সদস্য বিশিষ্ট পুরস্কার কমিটি অক্টোবরে শান্তি পুরস্কার ঘোষণার আগে বেশ কয়েকটি বৈঠক করবেন। নোবেল পুরস্কারের জন্য প্রাথমিকভাবে ১৯৯ প্রার্থীকে মনোনীত করা হয়েছে। কমিটি বৈঠকের পর এরমধ্যে একটি সংক্ষিপ্ত তালিকা প্রণয়ন করবে।
জাপানে ১৯৪৫ সালে বোমা হামলায় কমপক্ষে দুই লাখ মানুষ প্রাণ হারায়।
১৯৯৫ সালে যৌথভাবে নোবেল পুরস্কার পান পারমাণবিক বিরোধী একজন ব্রিটিশ বিজ্ঞানি জোসেফ রোতব্লাত ও পোগওয়াস এন্টি নিউক্লিয়ার গ্র“প। এছাড়া ১৯৮৫ সালে নিউক্লিয়ার বিরোধী ডাক্তারদের একটি গ্র“প শান্তি পুরস্কার লাভ করে।
