২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলঝেইমারের মারাত্মক ব্যধির পূর্ব লক্ষণ সনাক্ত করতে পারবেন চিকিৎসকরা

চিকিৎসা জগতে আরেক বিপ্লব সাধিত হতে যাচ্ছে। চিকিৎসকরা আলঝেইমারের মত মারাত্মক ব্যধি শরীরে জন্ম নেয়ার আগেই এর লক্ষন খুঁজে বের করতে পারবেন বলে আশা করছেন। ফলে এই রোগের চিকিৎসাও হয়ে উঠবে আরও সহজ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2005, 10:33 AM

Updated : 26 Apr 2022, 05:49 PM

বিজ্ঞানীরা আলঝেইমার রোগাক্রান্ত এক হাজার দুইশ’ সাতজন এবং সুস্থ নয় হাজার ৯৭ জন রোগীর ওপর ৪৭টি গবেষনালব্ধ তথ্য থেকে রোগের লক্ষণ খুঁজে পেয়েছেন। মানসিক দক্ষতা, স্মরণশক্তি, গ্রহণগত মাত্রা এবং নির্বাহী কার্যক্রমের ভিত্তিতে মস্তিষ্কের তথ্য ধারণ ক্ষমতার মাধ্যমে চিকিৎসকরা রোগীর দেহে এই রোগের ঝুঁকি খুঁজে বের করবেন। সেইসাথে খুঁটিয়ে দেখবেন শাব্দিক ব্যবহার, মনযোগসহ মানসিক কয়েকটি ব্যাপার।

তারপরও  নিওরোসাইকোলজি নামের এক সাময়িকীতে প্রাপ্ত এমন তথ্যের ওপর ভরসা করতে পারছেন না চিকিৎসকরা। এরই মধ্যে খুঁজে বের করেছেন এর কিছু নেতিবাচক দিকও। আলঝেইমারের পূর্বলক্ষণগুলি স্বাভাবিক বয়সে খুঁজে পাওয়া সম্ভব। কারণ সে সময় লক্ষণগুলো খুব প্রকট থাকে। তাই সে বয়সে পরীক্ষা করলে তা নির্ণয় করা সহজ হবে। স্টকহোম ইন্সটিটিউট- এর ড. লার্স ব্যাকম্যান সে কথাই বলছেন। সাধারণত পারিবারিক সূত্রেই এই রোগ হয়ে থাকে।