দক্ষিণ ইউরোপের দেশগুলোতে দারুণ খরা
দক্ষিণ ইউরোপের দেশগুলোতে এখন চলছে দারুণ খরার মৌসুম। স্পেন, পর্তুগাল, ফ্রান্স ও ইতালিসহ অনেক দেশই তীব্র দাবদাহে পুড়ছে।
স্পেনের বনগুলোতে প্রায়ই আগুন জ্বলতে দেখা যাচ্ছে। কেন্দ্রীয় স্পেনিশ প্রদেশ গুয়াদালাজারায় আগুন নেভানোর কাজে নিয়োজিত কমপক্ষে ১১ জন স্বেচ্ছাসেবক এ পর্যন্ত নিহত হয়েছে।
দক্ষিণ ইউরোপের তাপমাত্রা গত কয়েক বছরের রেকর্ড ছাড়িয়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, এবারের দাবদাহ ২০০৩ সালের দাবদাহকেও ছাড়িয়ে যাবে। ওই সময় দাবদাহে কয়েক হাজার বয়স্ক লোক মারা যায়, ফসলের ব্যাপক ক্ষতি হয় এবং বনগুলোতে অবিরাম আগুন জ্বলে।
