নাইজেরিয়ার প্রদেশে মুসলিম নর-নারীদের একসাথে প্রকাশ্য চলাফেরা নিষিদ্ধ
নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় প্রদেশ কানো সরকার প্রকাশ্যে মুসলমান নর-নারীদের প্রকাশ্যে চলাফেরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
তারা জানায়, ইসলামী শরীয়া মোতাবেক তাদের চলাফেলায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে অন্যান্য সম্প্রদায় এ আইনের আওতায় পড়বে না।
কানো শহরের একটি স্টেডিয়াম এলাকায় এ আইনের পক্ষে একটি গণর্যালিও অনুষ্ঠিত হয়। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
কানো একটি মুসলিম অধ্যুষিত এলাকা যেখানে ২০০০ সাল থেকে শরীয়া আইন চালু রয়েছে। অভ্যন্তরীণ ধর্মীয় সংঘাতে কানোতে এক হাজার মানুষ নিহত হওয়ার পর প্রদেশেরটির মুসলমান নর-নারীর চলাফেরায় নিষেধাজ্ঞা আরোপ করল। এ আইনের আওতায় বাণিজ্যিক মোটর যানবাহনে প্রকাশ্যে মুসলমান নর-নারীদের নিয়ে চলাফেরা করলে জরিমানা করা হবে।
গণর্যালিতে মুসলিম ধর্মীয় নেতা ইব্রাহীম শেখে রাউ বলেন, শরীয়া মোতাবেক আমাদের আচার-আচরণ সংশোধনই আইনটি প্রয়োগের লক্ষ্য। তিনি বলেন, আপনি আপনার মোটরবাইকে সদ্য ঘোষিত আইনের আওতায় একজন নারী এমনকি আপনার মা কিংবা বউকে বহন করতে পারবেন না। কারণ হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, সকল অবস্থাতেই আপনারা রাসুলের নেতুত্বকে মেনে চলুন।
মানবাধিকার সংগঠনগুলো কানো সরকারের এ পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে।
