মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ আগামী বছর ভারত সফর করবেন
মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ আগামী বছর ভারত সফর করবেন। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি স্কট ম্যাকক্লিন মঙ্গলবার একথা বলেন।
তিনি বলেন, প্রেসিডেন্ট বুশ আগামী বছর ভারত সফর করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন।
ম্যাকক্লিন আরও বলেন, জর্জ ডব্লিউ বুশ বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে বিশ্ব নেতাদের সাথে সাক্ষাৎ করছেন। এছাড়া তিনি বিভিন্ন সম্মেলনে আগত বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সাথে বৈঠক করছেন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর প্রেসিডেন্ট বুশ ভারত সফর করবেন।
সম্প্রতি ভারতীয় প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং যুক্তরাষ্ট্র সফর করেছেন।
ম্যাকক্লিন আরও বলেন, নিশ্চয়ই মনমোহন সিংয়ের যুক্তরাষ্ট্র সফর সফল হয়েছে।
