২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডন বোমা হামলাকারীদের গ্রেপ্তার করতে পুলিশের তল্লাশি অব্যাহত

লন্ডনের পাতাল রেল ও বাসে ২৭ জুলাইয়ের ব্যর্থ বোমা হামলাকারীদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান ও তল্লাশি অব্যাহত রয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2005, 09:04 AM

Updated : 26 Apr 2022, 05:55 PM

হামলার সূত্র খুঁজে বের করতে পুলিশ সন্দেহভাজন হামলাকারীদের ব্যবহৃত একটি গাড়ি আটক করতে সমর্থ হয়েছে। এছাড়া তাদের ফ্লাটেও তল্লাশি চালানো হয়েছে।

নিরাপত্তা কর্মীরা বলেছেন, উত্তর লন্ডনের ইস্ট ফিঞ্চলি থেকে আটককৃত ভি ডব্লিউ গল্ফ গাড়িটি হামলাকারীদের একজন ব্যবহার করে থাকতে পারে। গাড়িটি পরীক্ষা করার সময় পুলিশ নর্থ সার্কুলার রোড ও ফিঞ্চলি হাই রোড বন্ধ করে দেয়। তবে গাড়িটিতে বিস্ফোরকের আলামত খুঁজে পাওয়া যাবে-এমন আস্থা নিয়ে পুলিশ তল্লাশী শুরু করলেও শেষ পর্যন্ত কিছুই পায়নি। পুলিশ গাড়িটিকে নিরাপদ ঘোষণা করেছে।

সন্দেহভাজন হামলাকারী ইয়াসিন হাসান ওমরের নিউ সাউথগ্যাটের ফ্লাটে পুলিশ তল্লাশী চালিয়েছে।

বোমা হামলার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ এ পর্যন্ত পাঁচ জনকে গ্রেপ্তার করেছে। তবে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় গ্রেপ্তারকৃত পাঁচ জনের একজনের সাথেও হামলার যোগসূত্র আবিস্কার করা সম্ভব হয়নি।

এদিকে মুক্তার মোহাম্মদ সাঈদ নামে পরিচিত মুক্তার সাঈদ ইব্রাহিমের (২৭) পরিবার বলেছে, টিভিতে তার ছবি দেখার আগে সন্ত্রাসী কার্যকলাপের সাথে তার সংশ্লিষ্টতা সম্পর্কে তারা কিছুই জানতেন না। পুলিশের বিশ্বাস ২৬ নম্বর বাসে বোমা হামলাটি মুক্তারই চালিয়েছে। এক বিবৃতিতে তারা এ কথা জানায়।