২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালে শিশুরা সহিংসতার শিকার

নেপালে গৃহযুদ্ধে শিশুরা হত্যা, ধর্ষণ ও নির্যাতনের শিকার হচ্ছে। যুক্তরাজ্য ভিত্তিক অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর প্রতিবেদনে একথা বলা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2005, 03:20 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

প্রতিবেদনে বলা হয়, ১৯৯৬ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত নেপালে মাওবাদী ও সরকারি বাহিনীর মধ্যকার সংঘর্ষে কমপক্ষে চার শ’ শিশু মারা গেছে। অবশ্য নিহত শিশুর সংখ্যা আরও বেশি হতে পারে বলে উল্লেখ করা হয়। নেপালে এক যুগেরও বেশি সময় ধরে চলা সংঘর্ষে কমপক্ষে ১২ হাজার মানুষ প্রাণ হারিয়েছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক পূর্ণ সেন বলেন, নেপালে মাওবাদী ও সরকারি বাহিনীর মধ্যকার সংঘর্ষ শিশুদের জন্য বিপর্যয় ডেকে এনেছে। কখনো কখনো উভয়পক্ষ শিশুদের সরাসরি টার্গেটে পরিণত করছে, আবার শিশুরা বোমা বিস্ফোরণেও মারা যাচ্ছে। এছাড়া হাজার হাজার শিশুকে তাদের ঘর বাড়ি ছাড়তে বাধ্য করা হচ্ছে।

প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে, মাওবাদী গেরিলারা শিশুদের হত্যা করছে। তারা শিশুদের অপহরণ করে সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণে বাধ্য করছে।