২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাইজেরিয়ায় সড়ক দূর্ঘটনায় নিহত ৫৬

নাইজেরিয়ার উত্তরাঞ্চলে যাত্রীবাহী একটি নৈশ কোচ নিয়ন্ত্রণ হারিয়ে সেতু ভেঙ্গে নদীতে পড়ে গেলে ৫৬ জন আরোহী নিহত হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2005, 12:35 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

বাসটি রোববার ভোরে লাগোস থেকে টামবুরাও যাওয়ার পথে ব্রিজে থেকে আছড়ে পড়লে এ দূর্ঘটনাটি ঘটে। বিধ্বস্ত বাসটি থেকে একটি শিশুসহ ছয়জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে আঞ্চলিক ট্রাফিক কর্মকর্তা।

বাস চালকের চোখে ঘুম চলে আসার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা যায়।

নাইজেরিয়াতে বিমান পরিবহন ব্যয়বহুল হওয়ায় অনেক লোক দীর্ঘ দূরত্বে বাসেই যাতায়াত করে থাকে। কিন্ত সড়ক পরিবহনে বাস এবং রাস্তার অবস্থা কোনটাই সন্তোষজনক নয়।