২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আগুন ভীতি: স্পেনে ধূমপান নিষিদ্ধ

আগুন ভীতি থেকে স্পেনের বনাঞ্চলের কাছাকাছি ধূমপান নিষিদ্ধ করা হয়েছে। জুলাই মাসের মাঝামাঝিতে একটি বনে আগুন লাগার পর অগ্নিকাণ্ডের ঝুঁকি কমাতে সরকার রোববার নতুন এ আইনের ঘোষণা দেয়।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2005, 12:42 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

তবে নতুন আইনের আওতায় আগামী নভেম্বর পর্যন্ত বনাঞ্চলে ধূমপান করা যাবে না। কেননা, ওই সময়ের মধ্যে বনাঞ্চল এলাকায় খরা কমে যাবে-এমন সম্ভাবনা থেকেই সরকার সময়সীমা বেঁধে দিয়েছে।

ধূমপানবিরোধী বিলটি শুক্রবার পার্লামেন্টের অনুমোদন হওয়ার পরপরই তা আইনে পরিণত হয়। আইনে ধূমপান নিষিদ্ধ করার পাশাপাশি কৃষকদের খড় পোড়ানোর উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

স্পেনের মোট জনসংখ্যার ১৬ বছরের উর্ধ্ব ৩০ শতাংশ ধূমপায়ী। দেশটির রেল স্টেশনসহ অন্যান্য স্থানে ধূমপান নিষিদ্ধের আইন বলবৎ থাকলেও খুব কম লোকই পরোয়া করে। আর তাই প্রত্যন্ত বনাঞ্চলে সরকার কিভাবে নতুন আইন কার্যকর করবে সে ব্যাপারে পরিবেশ মন্ত্রণালয় কোন ব্যাখ্যা দিতে পারেনি।