২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগান সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

পাকিস্তান প্রধানমন্ত্রী শওকত আজিজ আফগানিস্তান সফরে যাচ্ছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2005, 01:36 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

তিনি আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সাথে অর্থনৈতিক ও নিরাপত্তাসহ দ্বিপক্ষীয় বিষয় নিয়ে বৈঠক করবেন। শওকত আজিজের এটাই প্রথম আফগান সফর।

কাবুল বরাবরই অভিযোগ করে আসছে, তালেবান যোদ্ধারা পাকিস্তানের সীমান্তবর্তী এলাকাগুলোতে নিরাপদে অবস্থান করে আফগানিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

পাকিস্তান ২০০১ সাল থেকে তালেবানদের সহায়তা প্রদান বন্ধ করে দেয় এবং তালেবানদের পাকিস্তান সীমান্তে অবস্থানের কথা নাকচ করে দেয়। গত কয়েকমাসে পূর্ব ও মধ্য আফগানে সন্দেহভাজন তালেবান হামলায় কমপক্ষে ৭ জন মারা যায়। পাকিস্তান আফগান সীমান্তে ৭৫ হাজার নিরাপত্তা বাহিনী মোতায়েন রেখেছে। আফগান পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে জানান, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাবুল ও ইসলামাবাদ একে অপরের ঘনিষ্ঠ বন্ধু।

আফগান সরকারি সূত্র জানায়, পাকিস্তান প্রধানমন্ত্রী আফগান সফরকালে অর্থনৈতিক ইস্যু ছাড়াও মাদক সমস্যা এবং সন্ত্রাসবিরোধী অভিযান নিয়ে আলাপ আলোচনা করবেন।