২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুর ধুমপান রোধে মা-বাবা

শিশুদের নিয়ে বাবা, মা’র দুশ্চিন্তার অন্ত নেই। বড় হওয়ার এই সময়টাতে পারিপাশ্বির্ক বিভিন্ন বিষয়ে আগ্রহী হয়ে ওঠার মধ্যে ধুমপানও একটি।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2005, 11:27 AM

Updated : 26 Apr 2022, 05:54 PM

বাচ্চা বড় হওয়ার আগেই ধুমপানের নেশায় পেয়ে বসেছে দেখে স্বভাবতই বাবা-মায়ের মন ব্যথিত হয়ে উঠতে পারে। এরকম পরিস্থিতি সামাল দিতে নিউইয়র্কের সেন্ট লুই চিলড্রেন হাসপাতাল মা-বাবাদের জন্য কয়েকটি টিপস দিয়েছে।

এগুলো হল: বাবা-মাকে এসময় কিছুটা ধৈর্য্যরে পরিচয় দিতে হবে। শিশুরা বড়দেরই অনুসরণ করে। এ কারণে ‘বাবা-মা’ আপনারা যদি ধূমপান করেন তাহলে এখনই ত্যাগ করুন। যদি বাড়িতে কারও ধুমপানের অভ্যেস থাকে, তাহলে তাকেও তা থেকে বিরত থাকার পরামর্শ দিন। না হলে বাচ্চারা ধূমপানের মত বদঅভ্যাসটা রপ্ত করে ফেলবে। তাছাড়া বাড়ি থেকেই সিগারেট সংগ্রহ করার উপায় শিখবে তারা।

বাচ্চাদের সাথে ধুমপানের ক্ষতিকর দিকগুলো সম্পর্কে খোলাখুলি আলোচনা করুন। মনে রাখতে হবে, ধুমপান একটি মারাত্মক নেশা। এ নেশা কাটতে কিছুটা সময় তো লাগবেই। তাছাড়া বকাবকি না করে তাকে সবসময় বোঝাতে চেষ্টা করুন। দেখবেন, কাজ হবে।