২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সন্তান জন্ম দিতে যাচ্ছে কোমায় থাকা মহিলা

যুক্তরাষ্ট্রে এবার কোমায় থাকা একজন মহিলা সন্তান জন্ম দিতে যাচ্ছে। মে মাসে তিনি একটি দুর্ঘটনায় কোমায় চলে গেলেও সন্তানসম্ভবা হওয়ার কারণে স্বামীর বিশেষ অনুরোধে চিকিৎসকরা তাকে বাঁচিয়ে রাখেন।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2005, 04:42 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

সুসান তোরেস নামের ২৬ বছর বয়সী এ মহিলা মস্তিষ্কে টিউমারজনিত কারণে স্ট্রোক করার পর ডাক্তাররা তার ব্রেইন ডেথ ঘোষণা করে। কিন্তু তার স্বামী জ্যাসন সন্তানের জন্ম লাভ না হওয়া পর্যন্ত ডাক্তারদের কাছে তাকে বাঁচিয়ে রাখার অনুরোধ জানান।

মহিলার দেবর জাস্টিন তোরেস বলেন, তোরেসের অবস্থা এখন স্থিতিশীল।

ওয়েব সাইটে তার চিকিৎসার জন্য অর্থ সাহায্যের আবেদন জানানো হয়। এই মানবিক আবেদনে সাড়া দিয়ে ডোনাররা কমপক্ষে চার লাখ মার্কিন ডলার অর্থ সাহায্য দেন।

হাসপাতালের ডাক্তাররা প্রথমে তাকে ভর্তি করাতে রাজি ছিলো না কারণ একজন শিশুর জন্মলাভের জন্য কমপক্ষে ৩২ সপ্তাহ হাসপাতালে অবস্থান করতে হয়।