ব্রিটিশ মুসলিম নেতার কাছে মার্কিন দূতাবাসের ক্ষমা প্রার্থনা
ব্রিটিশ এক মুসলিম নেতার কাছে ক্ষমা চেয়েছে লন্ডনের মার্কিন দূতাবাস। গত সপ্তাহে ওই মুসলিম নেতা যুক্তরাষ্ট্র দূতাবাসের কাছে ভিসা চেয়ে আবেদন করলে দূতাবাস তাকে ভিসা প্রদানে অস্বীকৃতি জানায়।
লন্ডনের কেন্দ্রীয় মসজিদের প্রধান ইমাম ও মুসলিম কলেজের প্রধান ড. জাকি বাদাওয়ি বৃহস্পতিবার নিউইয়র্কের চাউতাউকুয়া ইনস্টিটিউশনের একটি অনুষ্ঠানে ভাষণ দেওয়ার কথা ছিল।
বাদাওয়ি বলেন, লন্ডনের মার্কিন দূতাবাসে বুধবার ভিসা আনতে গেলে তাকে ছয় ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে কি কারণে দূতাবাস তাকে ভিসা প্রদান করেনি সে বিষয়ে সুস্পষ্ট কোনও কারণ দেখাতে পারেনি।
যুক্তরাষ্ট্রের চাউতাউকুয়া ইনস্টিটিউশনের প্রেসিডেন্ট থমাস বেকারকে বাদাওয়ি এ ব্যাপারে জানিয়েছেন যে, শুক্রবার মার্কিন দূতাবাস এজন্য টেলিফোনে ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছে।
বাদাওয়ি বলেন, তিনি দূতাবাস থেকে একটি ভিসা গ্রহণ করবেন এবং যুক্তরাষ্ট্রে পুনরায় তার সফর শুরু করবেন।
যুক্তরাষ্ট্রের ফেডারেল সিকিউরিটি বিভাগের একজন কর্মকর্তা বলেন, বাদাওয়ির নাম যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী তালিকার মধ্যে রয়েছে। তবে তিনি এ ব্যাপারে তিনি বিস্তারিত কিছু বলতে অপারগতা প্রকাশ করেন।
