ক্যামব্রিজ চলচ্চিত্র উৎসবে ‘প্যারাডাইস নাও’ চলচ্চিত্রটির প্রদর্শণ বাতিল
ক্যামব্রিজ ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কারপ্রাপ্ত ছবি “প্যারাডাইস নাও” চলচ্চিত্রটি প্রদর্শণ না করার সিদ্ধান্ত নিয়েছে আয়োজকরা। আত্মঘাতী বোমা হামলার দৃশ্য থাকায় তারা এ সিদ্ধান্ত নেয়।
সংগঠকরা জানান, লন্ডনে সম্প্রতি বোমা হামলার বিয়োগান্তক ঘটনা মানুষের অনুভূতিতে প্রচন্ড নাড়া দিয়েছে এবং আতঙ্কিত করে তুলেছে ব্রিটিশদের। এসব কিছু বিবেচনায় এনে এবং হতাহতদের প্রতি শ্রদ্ধা জানাতে স্থানীয় কর্তুপক্ষ এবং পুলিশের সাথে পরামর্শের পর “প্যারাডাইজ নাও” ছবিটির প্রদর্শণ বাতিল করা হয়।
গত ফেব্র“য়ারিতে বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে “প্যরাডাইজ নাও” শ্রেষ্ঠ ইউরোপিয়ান চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়। ছবিটির পরিচালক হ্যানি আবু-আসাদ জানান, এ ছবির কাহিনীতে দু’জন ফিলিস্তিন যুবককে আত্মঘাতী বোমা হামলাকারি হিসেবে নিযুক্ত করা হয়। তারা ইসরাইলি সীমান্ত অতিক্রম করে আত্মঘাতি হামলার পরিকল্পনা করে।
