২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুকুরের কাছে পরাস্ত কুমির

কুমিরের সাথে কুকুরের লড়াই করার কথা নয় কিংবা লড়াই শরু হলেও কুকুর সাধারণত বেশিক্ষণ টিকতে পারে না। অথচ কোপার নামে একটি কুকুর বিশাল এক কুমিরের সাথে লড়াই করে ফিরে এসেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2005, 03:32 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

লেক মৌলত্রি খালের চৌদ্দ ফুট লম্বা ও ৭০০ পাউন্ড ওজনের একটি কুমিরের সাথে লড়াইয়ের পর  কোপার নামের এ কুকুরটি দিব্বি টিকে আছে এবং প্রমাণ করেছে কুমিরের সাথে লড়াইয়ের সাধারন বিশ্বাসটা তার উপর খাটে না।

পাঁচ বছর বয়সী কুকুর কোপারের মালিক ১৪ বছর বয়স্ক গৃহচাকর চেজ কিয়ারস্পে জানায়, আমি মনে করেছিলাম কোপার মারা গেছে। কুমিরটি ছিল অনেক বড়। আমার ধারণাই ছিল না যে, সে লড়াই করতে পারবে।নায়, খালে কুমিরের সাথে লড়াইয়ে কোপার কয়েকটি দাঁত হারায়। তার শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্ত ঝরছিল। কুমিরটিও বেশ কিছু কামড় খেয়েছে।

লেক মৌলত্রি খালের কুমিরগুলো রাজ্যের বড় কুমিরগুলোর মধ্যে অন্যতম বলে ওয়াইল্ডফায়ার এজেন্সির ওয়াল্ট রোডস জানান।