আল-কায়দা নেতা জারকাবি দুই সপ্তাহ আগে বাগদাদ থেকে পালিয়েছেন
ইরাকের স্বরাষ্ট্রমন্ত্রী বায়ান জাবর বলেছেন, আল-কায়দা নেতা আবু মুসা আল জারকাবি মার্কিন ও ইরাকি বাহিনীর নেতৃত্বে অপারেশন লাইটিং শুরু হওয়ার দুই সপ্তাহ আগে বাগদাদ থেকে পালিয়ে যান।
যুক্তরাষ্ট্রভিত্তিক আল হুরা টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, অপারেশন লাইটিং সফলভাবে সম্পন্ন হওয়ার পর জারকাবি এবং আল-কায়দা সমর্থকরা বাগদাদ ছেড়ে পালিয়ে যায়। গত ২৮ মে বাগদাদ জুড়ে অপারেশন লাইটিং অভিযান শুরু হয়েছিলো।
ইরাকের স্বরাষ্ট্রমন্ত্রী টেলিভিশন সাক্ষাৎকারে অবশ্য স্বীকার করেছেন, পুলিশের চেয়েও আল-কায়দা সন্ত্রাসীদের বেশি অস্ত্র থাকতে পারে।
তিনি বলেন, অপারেশন লাইটিং অভিযান চলাকালে আল-কায়দা সমর্থকরা মার্কিন বাহিনীর সাথে যুদ্ধে হেরে বাগদাদ থেকে পালিয়ে যায়। তিনি বলেন, জারকাবি ১২দিন আগে বাগদাদ থেকে পালিয়ে যায়।
জারকাবি জুন পর্যন্ত বাগদাদে অবস্থান করছিলেন বলে তিনি জানান।
